আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এই প্রথম বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেল বাংলাদেশের কোনো ক্রিকেটার।
ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে দুটি পাঁচ উইকেট পাওয়া মুস্তাফিজ নয় ওয়ানডে খেলে ২৬ উইকেট নিয়েছেন। এরই মধ্যে তিনবার নেওয়া হয়ে গিয়েছে পাঁচ উইকেট। এর আগে সাকিব আল হাসান ২০০৯ সালের আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছিলেন। মুস্তাফিজের দলে জায়গা পাওয়াটাকে গত ১৮ মাসে ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির একটি সূচক বলেই মনে করছে আইসিসি।
পোস্টটি যতজন পড়েছেন : ১৭৫
























