২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বত্য শান্তি চুক্তির ১৮ বছর পুর্তি

ইউসুপ পাটোয়ারি (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি),

আর্থনিউজ২৪:  খাগড়াছড়ির গুইমারা উপজেলায় নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল এক বিশাল শান্তি র‌্যালি ও শান্তি আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালির শুরুতেই বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে র‌্যালির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। র‌্যালিটি গুইমারা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হন সকলেই।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ, পিএসসি,। এছাড়াও বক্তব্য রাখেন, বিজিবির গুইমারা রিজিয়নের সেক্টর কমান্ডার কর্ণেল একরামুল হক, পলাশপুর জোন কমান্ডার লে: কর্ণেল আতিকুল ইসলাম, জগন্নাত বিশ্ব বিদ্যালয়ের প্রফেসার আব্দুল লতিফ মাসুম, পার্বত্য জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার, রামগড় সার্কেল হুমায়ুন কবির, মাটিরাংগা উপজেলার সহকারি ভূমি কমিশনার ইমরুল কায়েস, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়াম্যান রাজেন্দ্র চাকমা ও হাফছড়ি ইউনিয়ন পরিষদ উসেপ্রু মারমা প্রমুখ।

Goima Upozila

অলোচনা সভায় উপস্থিত ছিলেন, গুইমারা জিটুআই নাজমুস সাকিব, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল রাব্বি আহসান, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মুহাম্মদ নুরুল আমিন, মাটিরাংগা জোন কমান্ডার, লে: কর্ণেল জিল্লুর রহমান। বক্তারা বলেন, পার্বত্য চুক্তির বাস্তবায়ন নিয়ে একটি মহল সব সময় সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে শান্তি চুক্তি ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা বাস্তবায়িত হয়েছে আর ১৫টি ধারা বাস্তবায়নাধীন রয়েছে। কিন্তু একটি মহল অপপ্র্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বক্তারা। এদিকে শান্তি চুক্তির বর্ষপূতি উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে রিজিয়ন মাঠে বসে শান্তি মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ