চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আর্থনিউজ২৪: শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ বাড়ির অদূরে কাশেমকে কুপিয়ে জখম করে হামলাকারীরা।

রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, রাতে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির অদূরে অন্ধকার রাস্তায় কে বা কারা আবুল কাশেমকে কুপিয়ে ফেলে রেখে যায়।

আবুল কাশেম সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ