চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে রেলওয়ে তিন নম্বর সিগন্যাল গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে পাহারা দিচ্ছিলেন তারা। এসময় মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয় দু’টি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নাশকতা সৃষ্টির জন্য এই অস্ত্র সংগঠিত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পোস্টটি যতজন পড়েছেন : 10






















