৩০শে ডিসেম্ভর তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

আর্থনিউজ২৪: আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে পল্টন থানার পুলিশ কোনো তদন্ত প্রতিবেদন না দেওয়ায় আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১১ নভেম্বর পূর্ব লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন তারেক রহমান।

তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন। তিনি বঙ্গবন্ধু নন, …।’

পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়।

এ বিষয়ে চলতি বছরের ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে তারেকের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী। ওই দিনই মহানগর হাকিম ইউনুস খানের আদালত পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

মামলায় তারেক রহমান ছাড়াও বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ উপদেষ্টা ও বিএনপির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদীসহ অজ্ঞাত আরো পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ