রাজধানীতে বাসায় ঢুকে কুপিয়ে শিশুকে হত্যা

রাজধানীতে বাসায় ঢুকে কুপিয়ে শিশুকে হত্যা। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় আল মদিনা মসজিদের কাছে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

 এ সময় দুর্বৃত্তদের হামলায় শিশুটির মা, বোন ও এক প্রতিবেশী আহত হয়েছেন।

ডাকাতির উদ্দেশে এই হামলা চালানো হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের নাম সোহেলী আক্তার (১২), সে একে স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

সোহেলীর মা সাহিদা মৃধা ডলি (৩৫), বোন সারা (৭) ও প্রতিবেশী জালাল আহমেদকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  এটা ডাকাতি না পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনও বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ গেছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ