জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় পুনর্বিবেচনার আবেদনে (রিভিউ) যুক্তিগুলো সঠিকভাবে বিবেচনা করা হলে মৃত্যুদণ্ড বাতিল হবে।[review]
আজ বুধবার দুপুর দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মুজাহিদ ও সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। জামায়াত ও বিএনপির দুই নেতার রিভিউ আবেদনের পর সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব বলেন, ‘মুজাহিদের বিরুদ্ধে দুজন সাক্ষ্য দিয়েছিল। তাঁরাও বলেছে, মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান ছিলেন না। মুক্তিযুদ্ধকালে উনার (মুজাহিদ) বয়স মাত্র ১৩-১৪ বছর ছিল। তিনি প্রত্যক্ষভাবে হত্যা, ধর্ষণ করেছেন এমন কোনো তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারেনি। এমনকি তদন্ত কর্মকর্তাও বলেছেন, মুজাহিদ আলবদর ও আলশামস বাহিনীতে ছিলেন বলে তিনি কোনো তথ্য পাননি।




















