বিরল প্রজাতির কচ্ছপের চালান আটক

যশোরের বেনাপোল সীমান্তের বারপোতা পল্লী থেকে ৮৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিরল প্রজাতির কচ্ছপের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকালে বেনোপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা বারপোতা মাঠ থেকে কচ্ছপের চালানটি আটক করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বারপোতা মাঠে অভিযান চালায় তারা। এসময় পরিত্যক্ত অবস্থায় বিরল প্রজাতির ১৬৯টি রঙিন কচ্ছপ আটক করা হয়। কচ্ছপগুলো সাধারণত এক্যুরিয়ামে পালন করা হয়।কচ্ছপগুলোর আনুমানিক মূল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা।
বর্তমানে কচ্ছপগুলো খুলনা বন্যপ্রাণি সংরক্ষণ দপ্তরে জমা দেওয়া হয়েছে।
মিয়ানমার ও ভারত থেকে মূল্যবান এই কচ্ছপগুলো আসছে বলেও তিনি জানিয়েছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ