গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে শাখতার ডোনেৎস্কের বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন সের্জিও র্যামোস৷ চোট পরীক্ষার পর জানা গিয়েছে যে, রিয়াল রক্ষণের পুরোধার কাঁধের হাড় সড়ে গিয়েছে৷ ফলে বুধবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাও’র বিরুদ্ধেও নামা হচ্ছে না তাঁর৷
গত ম্যাচে গ্রানাডার বিরুদ্ধেও নামতে পারেননি তিনি৷ অতি কষ্টে সেই ম্যাচে ১-০ জিতেছিল রিয়াল৷ শুধু র্যামোসই নন শাখতার ম্যাচে গ্যারেথ বেল ও রাফায়েল ভারানেও চোট পেয়েছিলেন৷ গত ম্যাচে এই দু’জনও খেলেননি৷ বুধবার সকালে রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ ট্যুইট করে জানিয়েছেন যে, তিনি রিয়ালের অধিনায়কের সঙ্গে কথা বলেছেন৷ কিন্তু র্যামোস ম্যাচে নামতে পারবেন না-বলেই জানান৷ যদিও বেল-ভারানের খেলার ব্যাপারে কিছু জানা যায়নি৷
পোস্টটি যতজন পড়েছেন : 7





















