আরও একবার বিজ্ঞাপন নিয়ে বিতর্কে বিগ-বি

আরও একবার বিজ্ঞাপন নিয়ে বিতর্কে বিগ-বি। বেশ কয়েকবার দূরদর্শন চ্যানেল ডিডি কিষাণ-এ মুখ দেখিয়েছেন অমিতাভ। তাই নিয়ে দানা বেঁধেছে জল্পনা। শোনা গিয়েছিল  ডিডি কিষাণ চ্যানেলের প্রচারের জন্য ৬.৩১ কোটি টাকা নিয়েছেন অমিতাভ। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বিগ-বি জানিয়েছে, এই চ্যানেল থেকে তিনি কোনও টাকাই নেননি। এমনকি ডিডি কিষাণ চ্যানেলের সঙ্গে তিনি কোনও ভাবে যুক্ত নন।

অমিতাভের কথায় সমাজকে উন্নয়ন মূলক কোনও বার্তা  দিতে আমি কখনই টাকা নিই না। আর দূরদর্শন টিভি চ্যানেলের বিজ্ঞাপনটি ছিল আমার সমাজ কল্যাণ মূলক কাজের আয়ওতায়। সম্প্রতি বিগ বি-এর এই দাবিতে সিলমোহর বসিয়েছেন লিনটাস বিজ্ঞাপন সংস্থানটি। সিনটাসের এক সদস্য জানিয়েছেন, “আমারা সমস্ত কাগজ পত্র দেখেছি। অমিতাভ সত্যি কোনও টাকা নেননি।”

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ