বাদশাকে হারিয়ে ধোনির তালিকায় অমিতাভ-সলমান

সত্তরেও তিনি সমানে পাল্লা দিয়ে চলেছেন আজকের হিরোদের সঙ্গে। আর এখনও তিনিই সেরা। প্রকাশিত হল, এবছর ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সেরা একশ হায়েস্ট পেইড সেলিব্রিটিদের তালিকায়। সেখানে ভারতীয়দের মধ্যে প্রথম যে নামটি জ্বলজ্বল করছে তা শাহেনশার। তবে বিগ বি-এর সঙ্গে ফোবর্সের তালিকায় গাঁট ছড়া বেঁধে একাত্তর নম্বরে রয়েছেন ভাইজানও।

অমিতাভের আয় বছরে আয় ৩কোটি ৩৫লক্ষ মার্কিন ডলার। অন্যদিকে সল্লুরও ইনকাম ৩ কোটি ৩৫ মার্কিন ডলার। তবে পিছিয়ে নেই অক্ষয় কুমারও। বছরে ৩ কোটি ২৫ লক্ষ মার্কিন ডলার রোজগার করে ৭৬ নম্বরে রয়েছেন খিলাড়ি। তবে একশো ধোনির তালিকা থেকে এবছর ছিটকে গিয়েছেন বাদশা।

ফোবর্স তালিকায় রুপোলী পর্দার বাইরে যারা  জায়গা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন  মহেন্দ্র সিং ধোনি। ৮২ নম্বরে থাকা ধোনির আয় বছরে ৩ কোটি ১ লক্ষ মার্কিন ডলার। এই তালিকায় প্রথম নাম আমেরিকান বক্সার  ফ্লয়েড মে ওয়েদারের। তাঁর আয়  বছরে ৩০ কোটি ইউএস ডলার।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ