মধ্যপ্রদেশে এখন রমারমা বাজার বিদ্যার। কোন বিনোদন কর ছাড়াই মধ্যপ্রদেশের সিনেমা হল গুলিতে দেখানো হবে বিদ্যা বালান ও ইমরান হাসমির আপকামিং ছবি ‘হামারি আধুরি কাহানি’। মুক্তির দু’দিন আগে মোহিত সুরীর এই ছবিকে রাজ্যে করমুক্ত বলে ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার।
সম্প্রতি সম্প্রতি ছবির নায়িকা বিদ্যা বালান ও পরিচালক মোহিত সুরি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও তাঁর স্ত্রী সাধনার সঙ্গে দেখা করেন। সেখানে ছবি নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানা যায়নি। তবে গুঞ্জন বলছে এই সাক্ষাৎকারই নাকি করমুক্তির নেপথ্যে কারণ।
“হামারি আধুরি কাহানি” একটি রোম্যান্টিক ছবি। ছবিটি মহেশ ভাটের মায়ের জীবন অবলম্বনে তৈরি। ছবির অভিনয় করছেন বিদ্যা বালান, ইমরান হাসমি ছাড়াও রাজকুমার রাও। ১২ই জুন পর্দা জুড়ে আসতে চলেছে ছবিটি।
পোস্টটি যতজন পড়েছেন : 16






















