এক চিকিৎসককে চড় মারার অভিযোগে দিল্লি পুলিশ গ্রেফতার করল গায়ক মিকা সিংকে। দু’মাস আগে দায়ের করা এফআইআর-এর ভিত্তিকে বুধবার মিকাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় ইন্দ্রাপুরী পুলিস স্টেশনে।
দিল্লির অপথ্যালমোলজিক্যাল সোসাইটিতে আয়োজন করা হয়েছিল ‘মিকা নাইট’। জুম্মে কি রাত, তু মেরি হিরো-র মতো গানের সুরে জমে উঠেছিল সেই সন্ধ্যা। আর এর মাঝে ঘটে এই বিপত্তি। এই অনুষ্ঠানের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, মেজাজ হারিয়ে মিকা ওই চিকিৎসককে চড় মেরে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দিচ্ছেন। তবে মিকার পাল্টা অভিযোগ, “ওই চিকিৎসক আপত্তিকর অঙ্গভঙ্গি করছিলেন”। অন্যদিকে অনুষ্ঠানের আয়োজক ড. রাজেশ সিংহের অভিযোগ, মিকা তাঁর বাউন্সারদের ওই চিকিৎসককে মঞ্চে তুলে নিয়ে আসতে বলেন এবং মারতে শুরু করেন।
তবে গ্রেফতার হওয়ার পর পরই জামিনও পেয়ে যান এই গায়ক।
পোস্টটি যতজন পড়েছেন : 15






















