কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গরু ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারত থেকে গরু আনার সময় বিএসএফের ধাওয়ায় নদীতে প‌ড়ে খয়বর (৪২) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ১৫ জানুয়া‌রি বুধবার ভো‌রে উপ‌জেলার দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘ‌টে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসকে আজাদে এ তথ্য নিশ্চিত করে জানান, খয়বরের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যায় ১০-১২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী। এসময় সীমান্তের কাছে বিজিবির টহল দলকে দেখে তারা আত্মগোপন করতে বিভিন্ন দিকে লুকিয়ে পড়ে। কিন্তু, খয়বর আলী ভুলবশত ভারতের সীমানায় ঢুকে পড়ে। ভারতের কুকুরমরার বিএসএফ ক্যাম্পের সদস্যরা খয়বর আলীকে দেখে ফেলে ধাওয়া দেয়। এসময় খয়বর আলী জীবন বাঁচাতে দৌড়ে গিয়ে ব্রিজের ওপর থেকে জিঞ্জিরাম নদীতে লাফ দেয়। ঘটনার সময় থেকে নিখোঁজ থাকার পর বুধবার দুপুর আড়াইটার দিকে জিঞ্জিরাম নদী থেকে ওই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে বিজিবি।

খয়বর দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের নজির হোসেনের ছেলে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ