২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৭০ শতাংশ মানুষ এখন বিএনপির পক্ষে- সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ‘দেশের ৭০ শতাংশ মানুষ এখন বিএনপির পক্ষে। তারা এই সরকারের পরিবর্তন চায়। বিএনপির পক্ষে গণজাগরণ দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে।’

শনিবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত দোয়া-মাহফিলপূর্ব আলোচনা সভায় কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অযোগ্য ঘোষণা করতে সরকার তৎপরতা চালাচ্ছে। খালেদা জিয়াকে ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণেই হবে এবং সে নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার গঠন করবে।’

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ