২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ষ্ঠ শ্রেণির  ছাত্র কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ

সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থীকে ঢাকায় এনে ধর্ষণ

বগুড়ার ধুনটে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিশুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শিশুর স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে পাশের বাড়ির ১১ বছরের ছেলে নাইম কৌশলে শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে নাইম ওই শিশুকে ধর্ষণ করলে, চিৎকার শুনে শিশুর মা এসে তাকে উদ্ধার করে।

পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করে। এদিকে অভিযুক্ত নাইমকেও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ