২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৫৯ জন যাত্রী নিয়ে মিশরে যাত্রীবাহী বিমান নিখোঁজ

নিখোঁজ হয়েছে মিশরের একটি যাত্রীবাহী বিমান । বিবিসির এক খবরে জানানো হয়েছে বিমানটিতে ৫৯ জন যাত্রী ছাড়াও অন্তত দশ জন ক্রু ছিল ।

বিমানটি প্যারিস থেকে কায়রো যাচ্ছিল বলে বিভিন্ন সংবাদ মাধমে বলা হয়। এমএস৮০৪ বিমানটি যখন পূর্ব ভূমধ্যসাগরের ৩৭ হাজার ফুট ওপর দিয়ে যাওয়ার সময় (কায়রো সময় ২টা ৪৫ মিনিট) নিয়ন্ত্রণ কক্ষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমান কর্তৃপক্ষ বলছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় উড়োজাহাজটি মিশরের আকাশসীমা থেকে ১৬ কিলোমিটার দূরে আকাশে উড়ছিলো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ