কলকতা টেস্টে প্রথমবারের মত পিঙ্ক বলে দিবা-রাত্রি ম্যাচ খেলতে নামেন বাংলাদেশ ভারত। টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে একের পর এক ব্যাটিং ব্যর্থতায় ১০৬ রানে অলআউট হয়ে যায়। ভারত প্রথম ইনিংসে নয় উইকেট হারিয়ে ৩৪৭ (ইনিংস ঘোষণা) রান করে ২৪১ রানের লিড নেয়।
২৪১ পিছে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারে চার উইকেট হারিয়ে বসে। এরপর মাহমুদুল্লাহ ও মুশফিক দারুন একটা পার্টনারশিপ করলে ব্যক্তিগত ৩৯ রানে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। তাঁর বদলি হিসেবে আসেন মেহেদী হাসান মিরাজ তবে বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর মুশফিক রেখে একে একে বিদায় নিতে শুরু করে। গতকাল দিনের শেষে তাইজুকে হারিয়ে কোন মতে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।
তৃতীয় দিন মানে আজ দিনের শুরুতে সপ্তম উইকেট হারিয়ে আর রক্ষা হলনা বাংলাদেশর। মুশফিকের হার না মানা ব্যক্তিগত ৯৬ বলে ৭৪ রান করে আউট হলে বাংলাদেশের আর কেউ উইকেটে দাড়াতে পারেনি। শেষ পযর্ন্ত তৃতীয় দিনের লাঞ্চের আগে ১৯৫ রানে অলআউট হয়ে ৪২বারের মত ইনিংস পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ।
ভারত সফরে বাংলাদেশ-ভারত দুই টেস্ট সিরিজের মোট দশ দিনের খেলায় দুই দলে খেলল ইন্দোর টেস্টে প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংস মিলে তিন দিন এবং কলকতা টেস্টে প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংস মিলে তিন দিনের অর্ধেক।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস : ৩০.৩ ওভারে ১০৬ (সাদমান ২৯, ইমরুল ৪, মুমিনুল ০, মিঠুন ০, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৬, লিটন ২৬ (আহত অবসর), নাঈম ১৯, ইবাদত ১, মিরাজ ৮, আল আমিন ১*, আবু জায়েদ ০; ইশান্ত ১২-৪-২২-৫, উমেশ ৭-২-২৯-৩, শামি ১০.৩-২-৩৬-২, জাদেজা ১-০-৫-০)।
ভারত ১ম ইনিংস: ৮৯.৪ ওভারে ৩৪৭/৯ (ডি.) (মায়াঙ্ক ১৪, রোহিত ২১, পুজারা ৫৫, কোহলি ১৩৬, রাহানে ৫১, জদেজা ১২, ঋদ্ধিমান ১৭*, অশ্বিন ৯, উমেশ ০, ইশান্ত ০, শামি ১০*; আল আমিন ২২.৪-৩-৮৫-৩, আবু জায়েদ ২১-৬-৭৭-২, ইবাদত ২১-৩-৯১-৩, তাইজুল ২৫-২-৮০-১)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৩২.৩ ওভারে ১৫২/৬ (সাদমান ০, ইমরুল ৫, মুমিনুল ০, মিঠুন ৬, মুশফিক ৫৯*, মাহমুদউল্লাহ ৩৯ (আহত অবসর), মিরাজ ১৫, তাইজুল ১১; ইশান্ত ৯-১-৩৯-৪, উমেশ ১০.৩-০-৪০-২, শামি ৮-০-৪২-০, অশ্বিন ৫-০-১৯-০)।
ফল: ভারত ইনিংস এবং ৪৬ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : ইশান্ত শর্মা।
ম্যান অব দ্যা সিরিজ : ইশান্ত শর্মা।




















