২০২১ সালের আগেই   মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ

বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রথম সোপানে পা রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া যদি আর জ্বালাও-পোড়াও না করেন। তিনি যদি স্থির থাকেন, তবে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।

শেখ হাসিনা বলেন, নৌকার মানুষ কাউকে বঞ্চিত করে না, বরং দেয়। নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। তিনি আরো বলেন, নৌকায় ভোট পাওয়া দল সরকার গঠন করলে সমগ্র বাংলাদেশের উন্নয়ন হয়।

এসময় বগুড়ায় আওয়ামী লীগ নেতাদের ওপর বিএনপির হামলার চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ