১৬টি অধ্যায় ও ২০২টি ধারা রেখে ইপিজেড শ্রম আইন-২০১৬ অনুমোদন

১৬টি অধ্যায় ও ২০২টি ধারা রেখে১৬টি অধ্যায় ও ২০২টি ধারা ও ট্রেড ইউনিয়ন করার সুযোগ রেখে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৬ মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়।

সচিব বলেন, মন্ত্রিসভার অনুমোদিত বিধান অনুযায়ী ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতি পূরণ দেওয়া, মৃতদের ক্ষতিপূরণ, পুরো বেতন-ভাতায় প্রসূতিকালীন নারী শ্রমিকদের ৬ মাসের ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

সচিব বলেন, ‘নতুন আইনে সংগঠন করার অধিকার দেওয়া হয়েছে, যার নাম হবে শ্রমিক কল্যাণ সমিতি। অন্য ট্রেড ইউনিয়নের মতোই এর মাধ্যমে যৌথ দরকষাকষির অধিকার ও ধর্মঘট করার অধিকারের পাশাপাশি চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

সচিব বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ২ লাখ ও একেবারে কাজ করতে অক্ষম এমন শ্রমিকদের ২ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে এ আইনে। এই আইনে ১৬টি অধ্যায় ও ২০২টি ধারা রাখা হয়েছে।

এই আইনের ফলে জিএসপি সুবিধা ফেরত পাওয়া যাবে কিনা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিএসপি ফিরে পেতে সহজ হবে, বার্গেনিং (দর কষাকষি) ক্যাপাসিটি বাড়বে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ