দ্বিতীয় টি-টুয়েন্টিতে ফেরার লড়াইয়ে নেমে শুরুতেই হারিয়ে বসে ওপেনার মোহাম্মদ নাইমকে। এরপর ৪.২ ওভারে মেহেদী হাসানকে হারিয়ে ফেলে। তারপর লিটন দাস সাদাব খানের বলে এলবি আউট হলে রিভিউ নিলেও বাচঁতে পারেনি।
অন্য প্রান্তে একাই লড়তে থাকা তামিম ইকবাল ৫৩ বলে ৬৫ রান করে দলের ১১৭ রানে রানআউট হয়ে য়ায় দলকে বিপদে রেখে। এর আগে তামিম ইকবাল ও আফিফ মিলে ৪৬ জুটি করলেও বেশি দুর আগাতে পারেনি বাংলাদেশ। আফিফ ২০ বলে ২১ রান করেন। তারপর তামিম আউট হলে বাংলাদেশের ইনিংস আর দীর্ঘ হলনা থামে ৬ উইকেটে ১৩৬ রান করে।
পোস্টটি যতজন পড়েছেন : 13























