বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের ১ম প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করেন। জবাবে পাকিস্তান ৩ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তোলে নেয়।
লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশের দুই ওপেনারের ধীর গতি ব্যাটিংয়ে ১১ ওভারে ৭১ রান তোলেন । ৩৪ বলে ৩৯ রান করেন তামিম ইকবাল আর মোহাম্মদ নাঈম ৪১ বলে ৪৩ রান করে আউট হয়ে যান। স্লো ব্যাটিংয়ের কেসারত দিতে গিয়ে শেষে দিকে বড় স্কোর গড়াতে পারিনি টিম বাংলাদেশ।
১৪৩ রানের জবাবে পাকিস্তান শুরুতে ৫ ওভারে ৩৫ রানে ২ উইকেট হারালে অভিষেক্ত এহসান আলী ৩৬(৩২) শোয়েব মালিক নিয়ে ৪৬ রানের জুটি বাঁধে।পরে এহসান আলী আমিনুল ইসলামের ১২ ওভারের ৫ম বলে আউট হয়ে যায়। এরপর ইফতিকার আহমেদ এবং ইমাদ ওয়াসিমকে ফিরান আল-আমিন এবং সাইফুল ইসলাম।তারপর শোয়েব মালিক (৪৫ বলে ৫৮ রান) মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গী করে নিয়ে জয় তোলে।
স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৫ ( নাঈম ৪৩, তামিম ৩৯,, লিটন ১২, মাহমুদউল্লাহ ১৯*, আফিফ ৯, সৌম্য ৭, মিঠুন ৫*; ইমাদ ৩-০-১৫-০, আফ্রিদি ৪-০-২৩-১, হাসনাইন ৪-০-৩৬-০, রউফ ৪-০-৩২-১, মালিক ১-০-৬-০, শাদাব ৪-০-২৬-১)
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪২/৫ (মালিক ৫৮*, এহসান ৩৬, হাফিজ ১৭, ইফতিখার ১৬, ইমাদ ৬, রিজওয়ান ৫* বাবর ০; শফিউল ৪-০-২৭-২, মুস্তাফিজ ৪-০-৪০-১, আল আমিন ৪-০-১৮-১, সৌম্য ২.৩-০-২২-০, আমিনুল ৪-০-২৮-১, আফিফ ১-০-৬-০)
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: শোয়েব মালিক।




















