হেফাজত কোনো ধরনের সন্ত্রাস ও ভাঙচুরে বিশ্বাসী নয়

হেফাজত কোনো ধরনের সন্ত্রাস ও ভাঙচুরে বিশ্বাসী নয় দাবি করেছেন সংগঠনটির মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেছেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ভাঙচুরে বিশ্বাস করে না। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনেও সরকারের প্রতি আহ্বান জানান হেফাজতের মহাসচিব।

বুধবার রাত ১০টার দিকে শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জুনায়েদ বাবুনগরী বলেন, গত ১১ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসা ছাত্র মাসুদুর রহমানকে কোন অপরাধে হত্যা করা হলো? এর কারণ জানতে চাই। তার ওপর একটি দ্বীনি প্রতিষ্ঠানে কেন হামলা করা হলো সেটাও জানতে চাই। কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা সবসময়ই শান্তির পক্ষে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদীসহ ওই মাদ্রাসার শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ