এক সময়ের তুখোড় ছাত্রনেতা বদরুজ্জামান মোড়ল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বদরুজ্জামান মোড়ল তালা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। তার গ্রামের বাড়ির তালা উপজেলার তৈলকুপি গ্রামে।
বদরুজ্জামানের ভাই কামরুজ্জামান মোড়ল জানান, বৃহস্পতিবার বাদ জোহর পাটকেলঘাটার ছিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসায় প্রথম জানাজা ও তৈয়লকুপি গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৮৮
























