৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হুমায়ূন আহমেদকে গুগল স্মরণ করছে

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছে গুগল। জনপ্রিয়তার মানদণ্ডে সবকিছু ছাপিয়ে যাওয়া এই কথা সাহিত্যিকের আজ ৭০ তম জন্মদিন।

প্রতিটি বাঙালি, বাংলাদেশি শ্রদ্ধার সাথে স্মরণ করছেন এই মহান ব্যক্তিকে। একইসাথে গুগলও স্মরণ করেছে, আর এজন্যই গুগল বাংলাদেশে হুমায়ূন আহমেদের ডুডল দেখতে পাচ্ছে বাংলাদেশিরা।ডুডলে দেখা যাচ্ছে, হুমায়ূন কিংবা তার সৃষ্ট চরিত্র মিসির আলি বসে আছেন একটি লনের টি টেবিলে। যেখানে অনেকগুলো চায়ের কাপ ও কেতলি রাখা রয়েছে। সম্ভবত ছবিটিতে নুহাশপল্লীর একটি চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। বসে থাকা হুমায়ূনের দিকে হেঁটে যাচ্ছে তাঁরই অমর সৃষ্টি হিমু। যার গায়ে যথারীতি হলুদ পাঞ্জাবি।

হুমায়ূন আহমেদ  নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ‘নন্দিত নরকে’ বই দিয়ে তার সাহিত্যে যাত্রা শুরু।

বাকিটা ইতিহাস। কালের পরিক্রমায় তিনি হয়ে উঠেছিলেন বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী সাহিত্যিক। পাশাপাশি একজন নাট্যকার, গীতিকার, চলচ্চিত্রকার হিসেবেও সমাদৃত।কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ