১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলারি ও ট্রাম্পের জয়

----------------জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নেভাডা অঙ্গরাজ্যে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। নেভাডা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্সের চেয়ে খুবই অল্প ব্যবধানে জয় পান।নিজের এই জয়ের পর ভোটারদের স্বাগত জানিয়ে টুইটারে তিনি বলেন ‘এটা আপনাদের জয়।’ অন্যদিকে এই ফলাফল আসার কিছু সময়ের মধ্যে সাউথ ক্যারোলিনাতে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবর আসে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ক’সপ্তাহ আগে এই স্টেটে ‘অপরাজেয়’ হিসেবেই ভাবা হচ্ছিল। কিন্তু বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল স্যান্ডার্স । কারণ নির্বাচনী ফলে দেখা যাচ্ছে, ক্লিনটন পেয়েছেন ৫২ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী, বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৮ শতাংশ সমর্থন। কিন্তু নেভাডাতে হিসপ্যানিক ও সংখ্যালঘুদের সমর্থনের কারণে বড় জয় প্রত্যাশা করেছিলেন ক্লিনটন। অন্যদিকে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে সাউথ ক্যারোলিনাতে প্রাথমিক নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় পাওয়ার পর, টেড ক্রুজ ও মার্কো রুবিওর মধ্যে চলছে দ্বিতীয় স্থান পাওয়ার প্রতিদ্বন্দ্বিতা। তাদের এই জয়ে রাজনৈতিক পরিবর্তনের আভাস পাচ্ছেন বিশ্লেষকরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ