আর্থনিউজ২৪: হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা সেক্রেটারির উপর হামলা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর শহরের দক্ষিণচর কমলাপুরে তার নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
অলোক সেন জেলা সদরের দক্ষিণচর কমলাপুর গ্রামের বাসিন্দা।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বিকেলে নিজ বাড়ির সামনে বের হলে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অলোক সেনকে কোপায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে তার অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়েছে।






















