হাসপাতালের আইসিইউ প্রসুতি নারী ধর্ষণ

হাসপাতালের আইসিইউ প্রসুতি নারী ধর্ষণ। সন্তান প্রসব করার পরেই ধর্ষণ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।ভারতের হরিয়ানার বাহাদুরগড় এলাকায়। হাসপাতালের সিসিটিভে ফুটেজে ওই ঘটনার প্রামাণ্য ছবি মিলেছে। অপরাধী এখনও ধরা পড়েনি। তার খোঁজে জোর তল্লাশি চলছে।

পুলিশ জানাচ্ছে, সন্তান প্রসবের পরেই এক পুলিশকর্মীর স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল ওই বেসরকারি হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডের আইসিইউ-তে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রাত সাড়ে তিনটে নাগাদ একটি গাড়ি থেকে নেমে ওই অপরাধী সোজা ঢুকে যায় আইসিইউ-তে। সেখানেই সে ওই সদ্য প্রসূতির ওপর চড়াও হয়ে তাকে ধর্ষণ করে। তারপর গটগট করে সিঁড়ি দিয়ে নেমে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে উঠে উধাও হয়ে যায়। ওই সময়ে আইসিইউ-তে নার্স বা কোনো হাসপাতালকর্মী ছিলেন না।

ওই প্রসূতির দেওয়া জবানবন্দির প্রেক্ষিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় একটি মামলা রুজু করেছে। তার আত্মীয়-স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিরও অভিযোগ করেছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ