৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হামলাকারীরা জামায়াত-শিবির বিএনপির খণ্ডিত অংশ

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুই প্রকাশনা সংস্থার অফিসে হামলার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘কেউ আনসারুল্লাহ বাংলা টিম, কেউ জেএমবি, কেউ হরকাতুল জিহাদ, কেউ হুজি বিভিন্ন নাম দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করছে। এরা জামায়াত-শিবির বিএনপির খণ্ডিত অংশ, বিভিন্ন সময়ে বিভিন্ন নামে নাশকতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। আজকে ব্লগারদের উপর হামলা হয়েছে এটা তাদেরই অংশ।’

শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ব্লগারদের বা মুক্তচিন্তার মানুষদের উপর হামলাকারীরা দেশ ও সরকারকে অস্থীতিশীল করতে চায়, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়।’

এর আগে দুপুরে রাজধানীর লালমাটিয়ায় অভিজিত্ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর বিকালে ঢাকার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় অপর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ