২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাত ব্যাগে কন্যা শিশু

ইস্তানবুল থেকে প্যারিসে ৪ বছরের এক কন্যা শিশুকে হাত ব্যাগে ভরে নিয়ে এসেছিলেন একজন নারী। খবর বিবিসির। এয়ার ফ্রান্সের কর্মীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানালে তাকে আটক করা হয়। সোমবার রাতে এই ঘটনা ঘটে তারপরও তার বিরুদ্ধে কোন অভিযোগ আনেনি পুলিশ।

বার্তা সংস্থা এএফপিকে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারিসের বাসিন্দা ওই নারী শিশুটিকে হাইতি থেকে দত্তক নিয়েছেন। কিন্তু দত্তকের পুরো প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

ফলে ইস্তানবুলে শিশুটিকে নিয়ে বিমানে উঠতে বাধা দেয় সেদেশের কর্তৃপক্ষ। এরপর তিনি আরেকটি টিকেট কেনেন, কিন্তু শিশুটিকে তার হাতব্যাগের ভেতর লুকিয়ে বিমানে উঠে পড়েন।  বিমানে ওঠার পর, ব্যাগ থেকে বের করে, শিশুটিকে একটি কম্বলের মধ্যে মুড়িয়ে তার পায়ের কাছে লুকিয়ে রাখেন। কিন্তু একটু পরে শিশুটির বাথরুমে যাবার দরকার হলে অন্য যাত্রীরা টের পেয়ে যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ