মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকার প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে কাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে হরতাল চলাকালীন সময়ে রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষ অন্তত ১২ জন আহত হওয়ার খবর জানিয়েছে মিরপুর পুলিশ।
সকাল থেকেই ওই এলাকার ১ নম্বর গোল চত্বরে নেতা-কর্মীরা হরতালবিরোধী কর্মসূচি পালন করছিলেন।মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে মোটরসাইকেলে আসা অপর একটি পক্ষ মিছিলে হামলা চালালে এতে বাবলা নামের একজনের আঘাত মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। হামলায় আহত বাবলার মাথা ফেটে রক্ত পড়ছিল। এই ঘটনায় কয়েকজন আহত হন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও মিরপুর থানার পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থেকে জানা যায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনো অবস্থান করছেন। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
























