টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপের খেলায় হংকংকে হারিয়ে সুপার টেন পর্বে খেলার দৌঁড়ে এগিয়ে গেল আফগানিস্তান। বৃহস্পতিবার হংকংকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার ভারতের নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের দেয়া ১১৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পায় আফগানিস্তান।
দলের পক্ষে মোহাম্মদ শাহজাদ ৪১, নূর আলী জাদরান ৩৫, মোহাম্মদ নবী ১৭ ও নাজিবুল্লাহ জাদরান ১৭* রান করেন। আর হংকংয়ের পক্ষে রায়ান ক্যাম্পবেল ২টি ও নাদিম আহমেদ ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে হংকং। দলের পক্ষে রায়ান ক্যাম্পবেল ২৭, আনশি রাথ ২৮* রান করেন। আর আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নবী ৪টি, রশীদ খান ১টি ও গুলবদিন নাইব ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
























