২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনা রিকশাচালক নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকের ধাক্কায় মোবারক হোসেন (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শেরপুর-নন্নী সড়কের কদমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোবারক নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের আব্দুল গনি মুন্সির ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বালু বোঝাই একটি ট্রাক পেছন থেকে ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক মোবারক হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পুলিশ ট্রাক ও চালক আব্দুল হাকিমকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ