স্বাদ বদলাতে খুব সহজে রান্না করুন ‘পালং চিকেন’

উপকরণ :

  • মুরগির মাংস (টুকরো করে কাটা) ১ কেজি
  • পালং শাক (বাটা) ১ কাপ
  • ধনে পাতা ৩ চামচ
  • পিঁয়াজ (কোচানো) হাফ কাপ
  • কাঁচা মরিচ বাটা ২ টেবিল চামচ
  • টক দই ১ কাপ
  • আদা বাটা ২ চামচ
  • রসুন (থেঁতো করা) ২ চামচ
  • লবণ স্বাদমতো
  • গরমমশলা ১ চামচ
  • শুকনো মরিচ বাটা ১ চামচ
  • তেল পরিমানমতো[ad id=”28167″]

পদ্ধতি:

  • গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিন।
  • এবার কুকারে তেল দিন।
  • তেল গরম হয়ে গেলে এবার টুকরো করে কাটা মুরগির মাংসের টুকরোগুলো ভেজে নিন।
  • এবার বেচে থাকা তেলে পিঁয়াজ ভাজতে থাকুন।
  • পিঁয়াজ লালচে হয়ে এলে এবার তাতে কাঁচা মরিচ বাটা, থেঁতো রসুন ও আদাবাটা দিয়ে নাড়তে থাকুন।
  • খানিকক্ষণ পর গরমমশলা, ধনে পাতা দিয়ে নাড়ুন।
  • এবার পালং শাক বাটা ও শুকনো মরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন।
  • প্রেসার কুকারে এবার ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে নাড়তে থাকুন।
  • কিছুক্ষণ পর সামান্য দই, লবন ও পানি দিয়ে দিন।
  • সব উপকরণগুলো ভালোভাবে মিশে গেলে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিন।
  • ৪-৫টা হুইশলের পর ঢাকনা খুলুন।
  • ব্যাস তৈরী পালং চিকেন।
  • গার্নিশিংয়ের জন্য পিঁয়াজ ব্যবহার করতে পারেন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৯৩ /২৯ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ