
[quote font=”arial”]চট্টগ্রামে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকারসমুহের সমন্বিত আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে চট্রগ্রামে গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত[/quote]
আর্থনিউজ২৪, নিউজডেস্ক ঃ
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা অনেকটা কাগজে আছে বাস্তবে নাই অনেকটা সে রকম। একজন প্রাইমারী স্কুলের শিক্ষকের বদলীর জন্য ঢাকায় যাওয়া ছাড়া বিকল্প নেই। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে বলা হলেও এখানে সত্যিকার অর্থে স্থানীয় সরকার কর্তৃক নির্বাচিত প্রতিনিধির নিয়ন্ত্রণের চেয়ে সরকারের আমলার প্রভাব অনেক বেশী। চট্টগ্রাম শহরের রাস্তাগুলি ভাংগা, নালা নর্দমাগুলি অপরিস্কার, ধুলা বালি সমগ্র চট্টগ্রাম আছন্ন্, জলাবদদ্ধতা, আবর্জনার স্তুপ হলেও সিটিকর্পোরেশন কোন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। কারন যে কোন প্রকল্পের জন্য তাদের মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। আবার উপজেলা ও ইউনিয়ন পরিষদে চলছে স্থানীয় সাংসদদের রাজত্ব। [ad id=”28167″]
স্থানীয় সাংসদের ড্রইং রুমে চলে উপজেলা ও ইউনিয়ন পরিষদের নীতি ও ভাগ্যনির্ধারন। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ না হবার কারনে সরকারের প্রশানিক কাঠামো হয়ে পড়েছে রাজধানী কেন্দ্রিক। ফলে সত্যিকারের সুশাসন ও জবাবদিহিতা হয়ে পড়েছে বাক্সবন্ধী। এমপি, মেয়র, চেয়ারম্যানরা ভোট নেবার পর আর ভোটার কেন্দ্রিক না হয়ে রাজধানী ও ক্ষমতা কেন্দ্রিক হয়ে পড়েন। অন্যদিকে বর্তমান সরকার প্রশাসিনিক বিকেন্দ্রীকরনের কথা বললেও সে বিষয়ে কোন কার্যকর উদ্যোগ গ্রহন করেনি। গভার্নেন্স এডভোকেসি ফোরাম, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও কার্যকর স্থানীয় সরকার প্রচারাভিযান চট্টগ্রাম, আইএসডিই বাংলাদেশ এবং সিএসডিএফ, চট্টগ্রাম এর উদ্যোগে আজ নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকারসমুহের সমন্বিত আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন এ বিভিন্ন্ বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন।
গণজমায়েতে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ-এর নির্বাচনী ইশতেহারে বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছিল, “ক্ষমতার বিকেন্দ্রায়ন করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদকে শক্তিশালী করা হবে। জেলা পরিষদকে শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা ও সকল প্রকার উন্নয়নমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি ইউনিয়ন সদরকে স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু, পরিকল্পিত পল্লী জনপদ এবং উপজেলা সদর ও বর্ধিষ্ণু শিল্পকেন্দ্রগুলোকে শহর-উপশহর হিসেবে গড়ে তোলা হবে।” আরো বলা হয়েছিল, “স্থানীয় সরকারকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কাঠামোতে আমূল পরিবর্তন সাধন করা হবে। উন্নয়ন কর্মকান্ডে নিয়ামক ভূমিকা পালন করবে স্থানীয় সরকার। এ উদ্দেশে জেলা ও উপজেলার স্থানীয় সরকারকে স্বনির্ভর ও স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।” কিন্তু সরকারের সে বিষয়ে কোন কার্যকর উদ্যোগ নেয় নি। অন্যদিকে জেলা পরিষদ গঠন করা হলেও এখনও জেলা পরিষদের প্রশাসককে ওএসডির মতো কোন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। পুনাঙ্গ জেলা পরিষদ এখনও গঠিত হয় নি। জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সমন্বয় নিয়ে এখনও চলছে, আমলা বনাম জনপ্রতিনিধির দ্বন্দ্ব।
বক্তাগন আরো বলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিয়ে বর্তমান সরকার কর্তৃক ২০০৯ সালে প্রণীত আইনসমূহের কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি এবং অসামঞ্জস্য আছে, আবার ইতিবাচক অনেক বিধানের যথাযথ বাস্তবায়ন নেই। আইন অনুযায়ী স্থানীয় পর্যায়ে ইউনিয়ন এবং উপজেলা পরিষদের অধীনে যে সকল সরকারি দপ্তর বা কার্যাবলী হস্তান্তরের কথা বলা হলেও এখন পর্যন্ত তা কার্যকারিতা নেই। অন্যদিকে রাষ্ট্রীয়ভাবে সুনির্দিষ্ট কোনো বিকেন্দ্রীকরণ নীতি না থাকায় বিভিন্ন সময়ে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে গৃহীত পদক্ষেপগুলোর ধারাবাহিকতা বজায় থাকেনি। তাই স্বশাসিত স্থানীয় সরকারের স্তরগুলোতে যৌথতার ভিত্তিতে কর্তৃত্ব হস্তান্তর, আইনি ভিত্তিতে সেবা ও কার্যক্রমগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সকল ক্ষমতা, কর্তৃত্ব, কাজ, দায়-দায়িত্ব ও সম্পদ কেন্দ্রীয় সরকার হতে সরাসরি নির্বাচিত স্থানীয় সরকারে হস্তান্তরই এখন সময়ের দাবী। বক্তাগন রাষ্ট্রীয় উদ্যোগে রাজনৈতিক, প্রশাসনিক ও আর্থিক বিকেন্দ্রীকরণসহ পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির আলোকে একটি সমন্বিত গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি প্রণয়ন ও তা কার্যকর করার দাবী জানান।
গণজমায়েতে দাবী সমুহ হলো; রাষ্ট্রের উদ্যোগে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত আইন প্রণয়ন ও কার্যকর করা; বিকেন্দ্রীকরণ প্রক্রিয়াকে অর্থবহ করার লক্ষ্যে আর্থিক বিকেন্দ্রীকরণ কার্যকর করা; স্থানীয় চাহিদা বিবেচনায় স্থানীয়ভাবে অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং একে কেন্দ্র করে জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাজেটের সমন্বয় সাধন করা; সকল স্থানীয় সরকারের সংরক্ষিত আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী প্রতিনিধিদের নির্বাচনের ব্যবস্থা করা; অবিলম্বে উপজেলা পরিষদে হস্তান্তরিত এবং ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিকট হস্তান্তরযোগ্য বিষয়সমূহের বাস্তবায়ন নিশ্চিত করা; সকল সিটি কর্পোরেশনকে প্রকৃত ‘নগর সরকার’ হিসেবে প্রতিষ্ঠিত করা; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা।
আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, চট্টগ্রাম সিটিকপোরেশন’র মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রেহেনা বেগম রানু, সিএসডিএফ’র ভাইস চেয়ারপার্সন কাজী ইকবাল বাহার ছাবেরী, সাধারন সম্পাদক ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক জানে আলম, ক্যাব সদরঘাট থানার সভাপতি শাহীন চৌধুরী, কোতোয়ালীর সভাপতি জান্নাতুল ফেরদৌস, ক্যাব বাকলিয়ার সভাপতি এ এম তৌহিদুল ইসলাম, ডবলমুরিং এর মোনায়েম বাপ্পী, ক্যাব বাকলিয়ার ফারহানা আখতার, উৎসের মোস্তফা কামাল যাত্রা, ঘাসফুলের জোবাইদুর রশিদ, বিএনপিএস’র শরীফ চৌহান, চট্টগ্রাম আইন কলেজের প্রাক্তন ভিপি রেবা বড়–য়া, ব্র্যাক এর মেহেদী হাসান, বিবিএফ’র সোহেল দৌজা, সিএসডিএফ’র শাম্পা কামরুন্নাহার, শিক্ষিকা সালমা জাহান, আইএসডিই বাংলাদেশ এর জাহাঙ্গীর আলম প্রমুখ। সভাপরিচালনা করেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সংগঠক জহুরুল ইসলাম।






















