২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সোয়াইন ফ্লু থেকে বেশি প্রাণঘাতী করোনা, প্রতিক্ষণে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে

সোয়াইন ফ্লু থেকে ১০ গুণ বেশি প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সোমবার এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। জেনেভা থেকে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস এক বিবৃতিতে জানান, সোয়াইন ফ্লু’র থেকেও অনেক বেশিমাত্রায় ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

তিনি বলেন, ‘আমরা জানি করোনা ভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এটা অনেক বেশি প্রাণঘাতী। নার্সিং হোমের মত জায়গায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে টেস্ট করে আইসোলেট করলে সমাধান আসা সম্ভব।

তিনি আরও জানান, অনেক দেশে প্রতি ৩-৪ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। তাই এখনও সতর্কতা কমানোর সময় আসেনি।

২০০৯ সালে গোটা বিশ্বেই মহামারীর আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। আক্রান্ত হয়েছিল ১৬ লাখ মানুষ। মৃত্যু হয়েছিল ১৮ হাজারের বেশি জনের।

এদিকে বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৯৯ জনের। প্রতিক্ষণে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ