২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বরে এশিয়া কাপ অনিশ্চিত, শিগগিরই আসতে পারে স্থগিতের সিদ্ধান্ত

করোনা পরিস্থিতিতে পাকিস্তানে সেপ্টেম্বরে এশিয়া কাপ অনিশ্চিত। শিগগিরই আসতে পারে স্থগিতের সিদ্ধান্ত।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ টি-২০ আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। শঙ্কা প্রকাশ করেছেন পিসিবি প্রধান এহসান মানি। শিগগিরই নেয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্তও।

করোনা পরিস্থিতি দ্রুত সমাধান না হলে এক দিন আগেই এশিয়া কাপ স্থগিতের ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি এহসান মানি। টেলিগ্রাফ পত্রিকাকে একথা জানান তিনি।

যদিও পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে চায়নি ভারত। তবে, নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলতে রাজি ছিল তারা। বিসিসিআই প্রধান এমনটাই জানিয়ে এসেছেন। তবে, করোনা মহামারিতে টি-২০ এশিয়া কাপ সেপ্টেম্বরে স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি দেখছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে আইসিসির সঙ্গে কথা বলে দ্রুতই সিদ্ধান্ত জানাতে পারে এসিসি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ