২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে শিব চর্তুদশী মেলায় পদদলিত হয়ে ২ জন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চর্তুদশী মেলায় পদদলিত হয়ে দুইজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এর আগে সোমবার বিকাল ৩টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের ওপরেই মেলায় অংশ নিতে আসা আরেক এক পুন্যার্থী ‘অতিরিক্ত গরমে’ অসুস্থ হয়ে মারা যায়। শিব চর্তুদশী উপলক্ষে সীতাকুণ্ডে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

এবারের মেলায় গত কয়েক বছরের তুলনায় বেশি লোক সমাগম হয়েছে। সকাল থেকেই ১২০০ ফুট ওপরের চন্দ্রনাথ পাহাড়ে পুন্যার্থী সনাতন ধর্মাবলম্বীদের ভিড় ছিল খুব বেশি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ