৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে এ সফর করছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা হয়।বিকেল ৪টার দিকে তিনি সিলেট পৌঁছান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ খালেদা জিয়ার সফর প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট থেকে। আমাদের নেত্রীর সিলেট সফরের সঙ্গে নির্বাচনী প্রচারণার সম্পর্ক নেই। সেখানে কোনো জনসভাও করা হচ্ছে না।উনি যাচ্ছেন পার্সোনাল (ব্যক্তিগত) বিষয়ে, মাজার জিয়ারত করার জন্য। ছেলে, বোনসহ বহু আত্মীয়-স্বজনকে তিনি হারিয়েছেন। সেজন্য তিনি মাজার জিয়ারতে যাচ্ছেন। ওদের সঙ্গে কোনো প্রতিযোগিতায় আমরা নামছি না।

বিএনপি প্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা। দলের কিছু নেতা এরইমধ্যে সিলেটে অবস্থান করচে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ