আজ বাংলাদেশ সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ধুকে মরেছে। নিধার্রিত ২০ ওভার শেষে পাকিস্তানকে ১৩৭ রানের টার্গেট দেন ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ। জবাবে পাকিস্তান নয় উইকেট ও ৩ ওভার ২ বল হাতে রেখে জয়ের সাথে সাথে সিরিজ জিতে নিল।
এর আগে বাংলাদেশের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান ইনিংসের দ্বিতীয় ওভারে এহসান আলীকে হারালে পরে আর উইকেট খোয়াতে দেয়নি তারা। বাবর আজম (৪৪ বলে ৬৬*) ও মোহাম্মদ হাফিজের (৪৯ বলে ৬৭*) ৫০ বলে ১৩১ রানের অবিছিন্ন জুটি সহজ জয় তোলে নেয় পাকিস্তান।
ব্যাটিং ও বোলিং দুই বিভাগের ব্যর্থতায় সিরিজ খোয়াল বাংলাদেশ। তামিম (৫৩ বলে ৬৫ রান) ছাড়া আর কেউ বলার মত রান করতে পারিনি।মিথুনের জায়গায় একাদশে পরিবর্তন করে মেহেদী হাসানকে এনেও কোন লাভ হলনা। বোলিংয়ে একমাত্র শফিউল উইকেট নিলেও এক উইকেট পেতে রান দিয়েছে ৩ ওভারে ২৭ রান।এছাড়া বাকীরা উইকেট তো দূরের কথা বোলিংয়ে কোন পাত্তাই পেলনা পাকিস্তানী এই দুই ব্যাটসম্যানের কাছে।
আগামী ২৭ জানুয়ারী একই স্টেডিয়ামে সিরিজের শেষ বা নিয়ম রক্ষার ম্যাচ খেলবে দু-দল।
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৬/৬ (তামিম ৬৫, আফিফ ২১, মাহমুদউল্লাহ ১২, আমিনুল ৮*, মেহেদি ৯, লিটন ৮, সৌম্য ৫*, নাঈম ০ ; হাসনাইন ৪-০-২০-২, রউফ ৪-০-২৭-১, সাদাব ৩-০-২৮-১, আফ্রিদি ৪-০-২২-১, মালিক ২-০-৯-০, ইমাদ ২-০-১৬-০, ইফতিখার ১-০-১২-০)
পাকিস্তান: ১৬.৪ ওভারে ১৩৭/১ (বাবর ৬৬*, এহসান ০, হাফিজ ৬৭*; মেহেদি ৪-০-২৮-০, শফিউল ৩-০-২৭-১, আল আমিন ৩-০-১৭-০, মুস্তাফিজ ৩-০-২৯-০, আমিনুল ২-০-১৬-০, আফিফ ১-০-১৬-০, মাহমুদউল্লাহ ০.৪-০-৩-০)
ফলাফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ : বাবর আজম।




















