২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর ইঙ্গিত

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ বিষয়ে শনিবার বিকালে ঘোষণা হতে পারে বলে তিনি জানান।

শনিবার বেলা ১১টায় রাজধানীতে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘বাংলাদেশে টাওয়ার ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তারানা হালিম।

পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে চাপের কারণে সার্ভারে কিছু সমস্যা হচ্ছে। এ জন্য মানুষকে আগে থেকেই বলা হয়েছিল নিবন্ধন শেষ করতে। এরপরও যারা প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে সিম নিবন্ধন করছেন, তাদের আমি ধন্যবাদ দিতে চাই। আর যারা সিম নিবন্ধন করতে পারেননি, তারাও নিবন্ধন করতে পারবেন। এ ব্যাপারে আজ বিকাল ৫টার দিকে জানানো হবে।’

টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ’র (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির ও বিভিন্ন মোবাইল অপারেটররা।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ