১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিআরবি’র জোড়া খুন মামলার আসামি গ্রেফতার

টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় জোড়া খুনের মামলার প্রধান আসামি অজিত দাশ ওরফে অজিত বিশ্বাসকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। ২২ জানুয়ারি বুধবার ভোররাতে বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। জোড়াখুন মামলা ছাড়াও অজিত পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে তিনি জানান।

শ্যামল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অজিত দাশ ওরফে অজিত বিশ্বাসের বিরুদ্ধে সিআরবি মামলা ছাড়াও পুলিশের ওপর হামলাসহ নানা অপরাধে আরও তিনটি মামলা রয়েছে। ওইসব মামলার ওয়ারেন্টমূলে তাকে আজ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।’

২০১৩ সালের ২৪ জুন রেলের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে সিআরবি সাত রাস্তার মোড়ে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও সাইফুল ইসলাম লিমন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাজু পালিত ও আট বছরের শিশু আরমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। অজিত ওই ঘটনায় দায়ের করা মামলা প্রধান আসামি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ