৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা শ্যামনগরে স্কুল ছাত্রীকে অপহরণ

আজহারুল ইসলাম সাদী (সাতক্ষীরা সংবাদদাতা): বিয়েতে রাজি না হওয়ায় দশম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে অপহরণ করেছে বখাটেরা। গত ৫ জানুয়ারী সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার নুরনগর দেওয়াবাড়ী নামক স্থানে বখাটেরা পথরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।

এ ঘটনায় ছাত্রীর পিতা শ্যামনগর থানায় ৫ বখাটের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা সূত্রমতে জানা গেছে এলাকার লিয়াকত আলীর পুত্র হাফিজুর রহমান স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত। এক পর্যায় বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু নাবালিকা মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জানায় তার পিতা। এতে ক্ষিপ্ত হয়ে হাফিজুর অপহরণের পরিকল্পনা নেয়।

৫ জানুয়ারী ছাত্রীটি স্কুলে যাওয়ার সময় হাফিজুর বন্ধুদের নিয়ে মটরসাইকেল যোগে তাকে অপহরণ করে। ছাত্রীর পিতা জানান, বখাটেরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামী। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না। তিনি তার মেয়েকে উদ্ধারসহ আসামীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীকে উদ্ধার সহ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ