১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা-খুলনা মহা সড়কের কুমিরায় সড়ক দুর্ঘটনায় পান ব্যবসায়ি নিহত

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা:

সাতক্ষীরা-খুলনা মহা সড়কের পাটকেলঘাটায় হানিফ পরিবহনের ধাক্কায় শেখ আব্দুস সাত্তার (৩৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।

জানা গেছে, ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ আব্দুস সাত্তার কুমিরা গ্রামে তার মামার বাড়িতে থাকতেন। তিনি তালা উপজেলার রাঢ়ীপাড়ার সামছুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলযোগে কুমিরা বাজার থেকে পান নিয়ে পাটকেলঘাটা বাজারের দিকে যাওয়ার সময় পথিমধ্যে কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেইর তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমটেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ