সংবাদদাতা,আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার তালা শহীদ আলী আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক (১৫) ছাত্রীকে সোহাগ শেখ নামে এক যুবক অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে গত ১২ জানুয়ারি সকাল ১০ টার দিকে তালার খাজরা গ্রামের নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামের মৃত্যু বক্কার শেখ এর ছেলে সোহাগ শেখ।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর পিতা অবসর প্রাপ্ত সেনা সদস্য বখাটে সোহাগের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সূত্র মতে, স্কুলে যাওয়া আসার পথে বখাটে সোহাগ বিভিন্ন প্রকার প্রলোভন এবং কু-প্রস্তাব সহ বিভিন্ন ভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো।
পারিবারিকভাবে নিষেধ করেও কাজ হয়নি। বরং এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ শেখ ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সহযোগীসহ ছাত্রীকে অপহরণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নেওয়াজ বলেন,অতি শীঘ্রই আসামিদের আইনের আওতায় আনা হবে। তালা থানার ওসি মেহেদী রাসেল মামলার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীর গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে ।




















