সাতক্ষীরা সদরের শাখরা সীমান্ত থেকে ৫০৩ বোতল ফেন্সিডিল আটক করেছে বর্ডার গার্ড সদ্যসরা।
জানা গেছে আজ ৮ ই জানুয়ারি ভোর ৪ টা ১৭ বডার গার্ড নিলডুমুর ব্যাটালিয়নের শাখরা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুল হাই এর নেতৃত্বে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হাড়দ্দহা দক্ষিন পাড়া ইছামতির নদীর সাইটে বেড়িবাধের ধারে ওৎ পেতে বসে থাকে চোরাচালানিরা ইছামতি সাঁতরিয়ে ফেনসিডিলের বস্তা মাথায় করে ভেড়ি বাধে উঠলেই বিজিবির অবস্তান টের পেয়ে, ফেনসিডিলের বস্তা ফেলে ইছামতি নদী সাঁতরিয়ে চোরাচালানিরা পালিয়ে যায়।
এসময় বিজিবি বস্তা খুলে দেখে তারমধ্যো ৫০৩ বোতল ফেন্সিডিল, যার আনুমানিক মুল্য ২ লাখ ১ হাজার ২শত টাকা। উক্ত ফেনসিডিল আটকের বিষয়ে নায়েব সুবেদার মোঃ সাইফুল ইসলামে এর নিকট জানতে চাইলে তিনি উক্ত ফেন্সিডিল আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
























