সাতক্ষীরার দ্বিতীয় এবং দেবহাটার প্রথম করোনা রুগি সনাক্ত

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা জেলার দ্বিতীয় এবং দেবহাটায় উপজেলার প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে।

জানা গেছে, দেবহাটা গ্রামের মান্দার গাজীর পুত্র রেজাউল ইসলাম (৪৫) ঢাকার নারায়নগঞ্জে কাজ করতো। রেজাউলসহ ২৪ জন গত ১লা মে বাড়িতে আসলে স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেনের হস্তক্ষেপে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন তাদেরকে সখিপুর খান বাহাদুর আহছানউল্লাহ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন।
এদের মধ্যে রেজাউলের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ৩ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে আজ মঙ্গলবার ৫ মে-২০২০ মঙ্গলবার সন্ধ্যায় তার রিপোর্ট পজেটিভ হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার।

শেষ খবর পাওয়া পর্যন্ত দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন তার বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউনের প্রক্রিয়া চলছে বলে জানান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ