২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরার কাটিয়া যুব সংঘে উদ্যোগে মুজিব জন্ম শতবার্ষিকী পালিত

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা:

সাতক্ষীরা জেলা সদরের পৌরসভার কাটিয়া যুব সংঘের উদ্যোগে মুজিব জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করার উদ্যোগ নেয়া হলেও করোনা ভাইরাস এর জন্য অত্যন্ত ঘরোয়াভাবে আজ বিকালে কাটিয়া যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মুজিব জন্ম শতবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান। কাটিয়া যুব সংঘের সভাপতি রেজাউল ইসলাম টুটুলের সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুস সেলিম, আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার চেম্বারের সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার ইনছান বাহার বুলবুল, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ জুলফিকার রহমান উজ্জল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুনজুর হোসেন, কাটিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক শাহাদাতুল করিম বাপ্পীসহ কাটিয়া যুব সংঘের অনান্য সদস্যসহ অত্রাঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ