২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় ইয়াবা ব্যবসায়ী আটক

জমির উদ্দিন (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজির পাড়ার নিজ বাড়ি থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জমির উদ্দিন ছদাহা ইউনিয়নের নাজির পাড়ার এজহার মিয়ার ছেলে। 

সাতকানিয়া থানার এসআই হিরু বিকাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জমির উদ্দিনকে নিজ বাড়ি থেকেগ্রেপ্তার করা হয়েছে। জমির উদ্দিন ইয়াবা ব্যবসায়ী বলে অভিযোগ আছে। এ সময় তার ঘর তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আশঙ্কা করছি, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বিক্রির জন্য আনা বাকি ইয়াবা কোথাও সরিয়ে ফেলেছেন।’ ইয়াবা উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ