৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

“সরকার দেশের সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে”

সরকার দেশের সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ  ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে অদম্য মেধাবী শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলায় এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

এতে ৮৫ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫৫ জন ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩০ জন রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ